ফেনীতে উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত সরকারি কর্মকর্তার

ফেনীতে করোনার উপসর্গ ছাড়াই নতুন করে আরও একজন সরকারি কর্মকর্তার (৪০) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে বুধবার উপসর্গ ছাড়াই ৪৫ বছরের এক নারীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তিনি সরকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা পরিষদে কর্মরত অবস্থায় আক্রান্ত হন। তাই উপজেলা পরিষদ লকডাউন করা হয়েছে। পাশাপাশি সকল কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তার বাড়ি চট্রগ্রামের আকবর শাহ থানার পাহাড়তলি রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায়। তিনি দাগনভূঞায় একটি ম্যাচে ব্যাচেলর ভাড়া থাকেন।

বর্তমানে সরকারি কর্মকর্তাকে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে আনা হচ্ছে। পাশাপাশি আক্রান্ত নারীকে নিজ বাড়িতেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর