বিপুল পরিমাণ ইয়াবাসহ চিকিৎসক আটক

১৭ হাজার পিস ইয়াবাসহ ডা. রেজাউল হক নামের এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজার কাছে তাকে আটক করা হয়। এসময় ওই ডাক্তারের গাড়ি চালক ধলু মিয়াকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্য্যালয়ে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রামের লোহাগড়া থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছে। পরে গাড়িটিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আটকে তল্লাশী করা হলে সেখানে থাকা ২টি ব্যাগে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৫১ লাখ টাকা।

আটককৃত চিকিৎসক রেজাউল হক উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর