শেরপুরে ইজিবাইক চালকদের মাঝে মালিক সমিতির খাদ্য সামাগ্রী বিতরণ

করোনা ভাইরাসে খেটে খাওয়া ইজিবাইক চালকরা কর্মহীন হয়ে পড়ায় শেরপুর উপজেলা ও শহর ব্যাটারিচালিত ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে অত্র সমতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কারিমুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ১৫০ জন সাধারণ ইজিবাইক চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি শেরপুর কলেজের প্রভাষক সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সহ-সম্পাদক ছাত্রনেতা জিহাদুল ইসলাম জিহাদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেরপুর উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য আবু হাসেম টিটু, সেলিম রেজা, আব্দুল জলিল সুমন, আরিফুল ইসলাম আরিফ, আরো উপস্থিত ছিলেন উক্ত মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি পীর মোয়াজ্জেম হোসেন, সদস্য আজাদ, মকবুল, চাঁন মিয়া, নিজাম, শাহিন, নাজমুল প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর