মেয়রের গুনকীর্তন না করায় ফেসবুক লাইভে নিজ জেলার ডিসিকে ‘বোকা-আহাম্মক’ সম্ভোধন করে গালি দিয়েছিলেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন। এই ঘটনার জেরে তিনি এবার বহিস্কার হতে যাচ্ছেন। জেলা ছাত্রলীগের নেতারা কেন্দ্রীয় ছাত্রলীগে সুপারিশ করেছে বিতর্কিত এই নেতাকে বহিস্কারের জন্য।
বুধবার (২৯ এপ্রিল) রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত স্বাক্ষরিত ওই সুপারিশপত্রটি প্রেরণ কথা নিশ্চিত করেন।ত
জানা যায়, গত ১২ এপ্রিল করোনা পরিস্থিতি নিয়ে বরিশালের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ভিডিও কনফারেন্সের সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কার্যক্রম প্রধানমন্ত্রীর কাছে তুলে না ধরায় ছাত্রলীগ নেতা সুজন জেলা প্রশাসককে নিয়ে ওই মন্তব্য করেন।
পরে ছাত্রলীগ নেতা সুজনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে বরিশালের রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।
জেলা ছাত্রলীগের করা বহিষ্কার সুপরিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের বরিশাল জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।
বার্তাবাজার/এসজে