করোনা: ভারতে মোট মৃত্যু ১০৭৯, আক্রান্ত ৩৩ হাজার ছাড়াল

মহামারি করোনায় ভারতে আক্তান্তের সংখ্যা বাড়ছেই। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখন পর্যন্ত দেশটিতে ৩৩ হাজার ৬২ জন আক্রান্তের পাশাপাশি প্রাণ হারিয়েছেন ১০৭৯ জন মানুষ। দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাটাও কম না। ৮ হাজার ৪৩৭ জন ইতোমধ্যেই করোনা জয় করেছেন দেশটিতে।

গত ২৪ ঘন্টার পরিসংখ্যান দেখলে জানা যায়, নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৮ জন মানুষ এবং ৭১ জন মারা গিয়েছে। এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান এবং চীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর