জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে একদিনে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯৯ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬১ হাজার।
জার্মানিতে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৯২ জন। আর মারা গেছেন ১৫২ জন। এরমধ্যে রাজধানী বার্লিনে মারা গেছেন ১৩৭ জনের মতো। পাশ্ববর্তী দেশ বেলজিয়াম এখন পর্যন্ত ৫৭০১ জন মৃত্যুবরণ করেছেন। পার্শ্ববর্তীদেশগুলোর অবস্থাও ভালো নয়।
জার্মানিতে অর্থনৈতিক মন্দার একটা আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ভালো বাণিজ্যিক বন্ধু জার্মানি। বাংলাদেশের তৈরি পোশাক জার্মানিতে আসে। গত দুমাসে বাংলাদেশের সেই রপ্তানিতে একেবারেই ধস নেমেছে।
তবে আশার কথা হলো পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান তারা নতুন করে ৮০০০ লোককে কাজে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। এবং সেখানে নতুন করে উৎপাদন শুরু হয়েছে।
বার্তাবাজার/এমকে