যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৯২ প্রবাসী বাংলাদেশির প্রাণ কেড়ে নিলো করোনা।

বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের উদ্ধৃতি দিয়ে স্বজনেরা এ খবর জানিয়েছে।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী বলেন, বুধবার ভোর রাতে লং আইল্যান্ড জুইশ সেন্টারের ইন্তেকাল করেছেন সিলেট সদরের সন্তান এবং কুইন্সের বাসিন্দা ইঞ্জিনিয়ার সুজাউর রেজা চৌধুরী (৭০)। দুই সপ্তাহ আগে তিনি গুরুতর অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

একইদিন নিউইয়র্কে প্রবাসীদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে করোনার বলি হলো ১৩ বছরের বালক প্রিয়ম বণিক। হবিগঞ্জের বগলাবাজারের সাবেক স্বর্ণ ব্যবসায়ী এবং ব্রঙ্কসের বাসিন্দা সুনিল বণিকের ছেলে প্রিয়মের মৃত্যু সংবাদে কমিউনিটিতে নতুন করে শংকা দেখা দিয়েছে। শ্বাসকষ্টজনিত কারণে তাকে ৩৩ দিন আগে ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও প্রবাসি শরিয়তপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোশারফ হোসেন দেওয়ান জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা গেছেন মঙ্গলবার দিবাগত রাতে। একইদিন কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন কুলসুম বেগম (৬৫)।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর