বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবে ভয়ানক চুরি, ২০ ল্যাপটপ লুট

টাঙ্গাইল জেলার মির্জাপুরের ভাওড়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে রাতের কোনো এক সময় ল্যাব থেকে সাড়ে তিন লাখ টাকা মূল্যমানের ১০টি ল্যাপটপ চুরি হয়।

বুধবার (২৯ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান হাসান বিদ্যালয়ে গিয়ে ল্যাবে প্রবেশ করে চুরির এই ঘটনাটা বুঝতে পারেন। এ ঘটনায় তিনি বিকেলে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গত ২০১৭-১৮ অর্থ বছরে আইসিটি মন্ত্রণালয় থেকে এই বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য ১১টি ল্যাপটপ দেয়া হয়। বিদ্যালয়ের ২ তলা বিশিষ্ট ভবনের দু’তলার একটি কক্ষে ১০টি ল্যাপটপ বসিয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও একটি প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হয়। সেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা নিয়মিত প্রযুক্তি চর্চা করে আসছিল।

সম্প্রতি করোনার কারনে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আব্দুল লতিফ নামে এক ব্যক্তি বিদ্যালয়ে নিয়মিত পাহারা দিয়ে থাকেন। চোরের দল বিদ্যালয় বন্ধের কোনো এক রাতে দোতলায় ল্যাবের কক্ষের তালা ভেঙে ১০টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজে বিদ্যালয়ে যান। কাজ শেষে বিদ্যালয়ের তিনতলা ভবন পরিদর্শনে গিয়ে প্রধান ফটকের তালা খুলে ওপরে গিয়ে ল্যাপটপ চুরির বিষয়টি দেখতে পান। পরিচালনা পরিষদের সদস্যদের বিষয়টি অবগত করে বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান হাসান বলেন, বিদ্যালয়ের তিনতলা ভবনের প্রধান ফটকে তালা ঠিকই রয়েছে। এছাড়া নিয়মিত পাহারাদার নিয়োজিত থাকে। এরপরও কিভাবে চুরি হলো তা আমার বোধগম্য নয়।

মির্জাপুর থানার এসআাই ফয়েজ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর