সিদ্ধিরগঞ্জে ১৭ র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব ব-১১) ১৭ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

(র‌্যাব ব-১১) এর প্রধান কার্যালয়ের এক উপ-পরিচালক, এক সিনিয়র সহকারী পরিচালক, দুজন সহকারী পরিচালক ও সৈনিকসহ ৩৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, আক্রান্তদের মধ্যে করোনার কোনও উপসর্গ ছিল না। মূলত র‌্যাব বের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেছেন।

তিনি আরও জানান, র‌্যাব ব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে, যেখানে ১৭ জন কোভিড-১৯ পজিটিভ বলে জানা গেছে। বাকি ১২১ জনের রিপোর্ট এখনও আসেনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর