জামায়াত নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু

ঢাকার কেরাণীগঞ্জে জামায়াত নেতা আবুল হোসেনের বাড়ির চারতলায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে। কেরাণীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৪ টার দিকে ঘটা এই বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে।

বোমার প্রচন্ড শব্দে আশেপাশের অনেকগুলো বাড়ির জানালার কাঁচ ও আসবাবপত্র ভেঙে যায়। এক শিশুসহ আহত হয়েছেন অন্তত ১১ জন । এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, জামায়াত নেতা আবুল হোসেনের বাড়ির চারতলায় কয়েকজন শিবির কর্মী থাকতো। বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটার পরপরই বাড়ির মালিক আবুল হোসেন ও সেখানে থাকা শিবির কর্মীরা নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, এটা বোমা নাকি সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত করার আগে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এক শিশু মারা গেছে। আরও ৪ নারীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তবে স্থানীয় লোকজন দাবী করছেন, এটা বোমা ছিল সিলিন্ডার না। সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘরের আসবাব পুড়ে যেতো কিন্তু তা হয়নি এবং ঘরে থাকা গ্যাস সিলিন্ডশারও অক্ষত আছে।
বোমা বিস্ফোরণ না হলে আশপাশের ২৫ টি বাড়ি ক্ষতি হতো না।

তারা আরও জানান, গত ছয়মাস আগেও নারায়ণগঞ্জ জেলার ডিবি পুলিশ এই জামায়াত নেতার বাড়ি থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর