মারা গেলেন ভারতের অভিনেতা ঋষি কাপুর

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার মৃত্যুর বিষয়টা ফেসবুকে জানিয়েছেন অমিতাভ বচ্চন। ঋষি কাপুরে গতকাল (২৯ এপ্রিল) গুরুতর অসুস্থাবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় নিউ ইয়র্ক গিয়ে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

১৯৭০ সালে শিশু অভিনেতা হিসাবে বলিউডে আসা ঋষি কাপুর ৯২ টি রোমান্টিক সিনেমাতে কাজ করেন। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিংয়ের বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর