লক্ষ্মীপুরে আরও ৬ জনসহ করোনায় আক্রান্ত ৪৩

লক্ষ্মীপুরে নতুন করে আরও ছয়জন রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি ও বিআইটিআইডিতে লক্ষ্মীপুরের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। এর মধ্যে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি থেকে পজিটিভ রোগীর ফলাফল এসেছে। এতে ছয়জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার পারবতী নগর ইউনিয়নের পাঁচজন ও রামগতির একজন প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন করোনায় আক্রান্ত।
আক্রান্তরা জেলায় সদর-১৭ এবং কমলনগর উপজেলায় ১০ মাস বয়সের একজন শিশুসহ কমলনগর-৫, রামগতিতে ৫, রামগঞ্জে ১৬ জন।

এর মধ্যে দুইজন রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

আক্রান্তদেরকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার প্রস্তুতি চলছে।
অপরদিকে লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষনার পর বুধবার পর্যন্ত ১৮ তম দিন চলছে। এর হাট-বাজার, পাড়া মহল্লা আরো কঠোর কার্যকরি ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মরন কনরঝস জেলাবাসী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর