দেশে পৌনে ৩ লাখ কেজি চাল গায়েব: দ্য ওয়াশিংটন পোস্ট

মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত ২ লাখ ৭২ হাজার কেজি চালের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জাতীয় দৈনিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। তাদের রিপোর্টে জানানো হয়, দেশের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেও আমলা ও স্থানীয় জনপ্রতিনিধিরা সেটা লুট করে নিয়েছে।

অতি সম্প্রতি মহামারী করোনা ভাইরাসে কয়েকটি দেশের দুর্নীতি ও পদক্ষেপ নিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ছাড়াও রোমানিয়া, কলম্বিয়া ও আর্জেন্টিনার দুর্নীতির কথা তোলে ধরা হয় ‘দুর্নীতির মহামারি…’ শিরোনামের এই প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের পত্রিকায় বাংলাদেশের চাল চুরি

প্রতিবেদনটিতে বলা হয়, লকডাউনে ঘরে আটকা পড়া মানুষজনের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে বাংলাদেশ সরকার। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষজনের জন্য ঐ খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নেওয়া হলেও ৬ লাখ পাউন্ড বা ৬ কোটি ৩০ লাখ টাকার (২ লাখ ৭২ হাজার কেজি) চালের হদিস পাওয়া যাচ্ছে না। প্রায় ৫০ জন আমলা ও স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে রয়েছে বেশি দামে পুনরায় চাল বিক্রির অভিযোগ। ফলে সরকার তাদেরকে বাইপাস করে ত্রাণ পরিকল্পনা ঢেলে সাজিয়েছে। ইতিমধ্যে সরকারি চাল বাজারে বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জনপ্রতিনিধিরাও রয়েছেন।

এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেখারুজ্জামান জানান, জাতীয় দুর্যোগে মানুষের ভালোগুনগুলো প্রকাশিত হয়। ঠিক তেমনি তাদের খারাপ দিকগুলোও প্রকাশ পেয়ে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর