আগামী বছরও হবে না অলিম্পিক গেমস

মহামারি করোনা ভাইরাসের প্রকোপ পুরোপুরি কমানো না গেলে আগামী বছরও অলিম্পিক গেমস আয়োজন করা সম্ভব না বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ২০২০ সালের অল্মপিক গেমস আইয়োজনের সুযোগ পেয়েছিল জাপানের টোকিও। কিন্তু চলমান করোনার কারণে তা ১ বছর পেছানো হলে আবার অনিশ্চিত বলে জানালেন আয়োজক দেশটির প্রধানমন্ত্রী।

বুধবার (২৯ এপ্রিল) পার্লামেন্টে বিরোধী দলীয় এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন আবে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, অলিম্পিকের আয়োজন করতে হলে অ্যাথলেট এবং দর্শকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। চলমান করোনার কারণে যেটা করা একেবারে অসম্ভব।

এর আগের দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) এই অলিপম্পিক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরা মোরি জানান, যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে ২০২১ সালের অলিম্পিকও বাতিল হতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর