রাজধানী ঢাকার নয়া পল্টনে চলমান লকডাউনের মাঝেও একটি সেলুন চালু রাখা হয়েছিল। সেটার এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ এপ্রিল) রাত নয়টার দিকে ৪৪ নয়া পল্টনে। ‘স্টাইল জোন’ নামের এই সেলুনের এসি বিস্ফোরণে আহতরা হলেন, মালিক আবুল কালাম (৩৫), রাসেল (২৮) ও পথচারী শাহ আলম (৫০)
এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক আশরাফুল হক জানায়, সেলুনটির ভেতরে একজন কাস্টমার ও মালিক ছিল। সেলুনটির এসি বিস্ফোরণে একজন পথচারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ জানা যায় নি।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মাঝে একজনের শরীরে ৭০ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের ৪৯ ও ৩৭ শতাংশ।
বার্তাবাজার/এসজে