হাসপাতালে জায়গা হয়নি, সিএনজিতে বাড়ি ফিরলেন করোনা রোগী

দীর্ঘ সময় চেষ্টা করেও হাসপাতালে ভর্তি হতে না পেরে সিএনজিতে করে বাড়ি ফিরতে হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত দেলোয়ারকে। দেলোয়ার নারায়ণগঞ্জের পাগলার বাসিন্দা। সেখানেই একটি দর্জির দোকানে কাজ করেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মুগদা হাসাপাতালের সামনে ঘটে এ ঘটনা।

জানা যায়, বেশ কদিন আগ থেকে দেলোয়ারের জ্বর। ওষুধ খাওয়ার পর জ্বর চলে যায়। এরপর শুরু হয় প্রচণ্ড কাশি। সেটার ওষুধ খাওয়ার পর শুরু হয় কফ ছাড়া কাশি তারপর শ্বাসকষ্ট। স্থানীয় একটি হাসপাতালে রক্ত পরীক্ষা করিয়ে কিছু না পেয়ে তাকে গত শনিবার ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার দুপুরে তার করোনায় পরীক্ষায় ফলাফল পজেটিভ ধরা পড়লে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে মুগদা জেনারেল হাসপাতালে করোনা বিভাগে ভর্তি হতে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে মুগদা হাসাপাতালের সামনে দেলোয়ারের হাতে তার চিকিৎসার কাগজপত্র দিয়ে চলে যান অ্যাম্বুলেন্স চালক।

এরপর অসুস্থ দেলোয়ার করোনার জরুরি বিভাগে গেলে তার সাথে কেউ কথা বলেনি এমনকি তার হাতে থাকা চিকিৎসার কাগজও কেউ দেখেনি বলে অভিযোগ করে স্বজনরা। নিরুপায় হয়ে দেলোয়ার একটি সিএনজিতে করে বাড়ি ফেরত যান। দেলোয়ার অভিযোগ করেন, দীর্ঘ দেড়ঘণ্টা ধরে ডাক্তার-নার্স কারো কোনও সাড়া না পেয়ে বাড়িতে চলে গেছেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর