যু্ক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬১ হাজার ছাড়াল, আক্রান্ত ১০ লাখ

যু্ক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ১৯৪। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ হাজার ৬৫৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৮ লাখ ৫৫ হাজার ১২৭টি। অপরদিকে এখনও গুরুতর অবস্থায় আছে ১৮ হাজার ৬৭১ জন।

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৮৮ এবং মারা গেছে ২ হাজার ৪৯৮ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ১৫৮ এবং মারা গেছে ২৩ হাজার ৪৭৪ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ২৬৪ এবং মৃত্যু ৬ হাজার ৭৭০।

অপরদিকে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ২৬৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৫ জনের, ইলিনয়েসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ২৬৫ এবং মৃত্যু ৩ হাজার ২ হাজার ২১৫।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর