সাইপ্রাসে শিথিল করা হয়েছে “লকডাউন”

বুধবার সাইপ্রাস সময় রাত ৯টায় সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডিস এক জরুরী সভায় ভাষণ দেন। ১৫ই মার্চ থেকে চলমান লক ডাউনে প্রায় ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক ধস নেমে পড়েছে সাইপ্রাসে। বেকার হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তবে লক ডাউনের সুফলও পেতে শুরু করেছে দেশটি। বিগত দশদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা একেবারেই কমে গেছে। এবং মৃতের সংখ্যাও আর বাড়ছেনা। তাই সবদিক বিবেচনা করে প্রেসিডেন্ট লক ডাউনকে শিতিল ঘোষণা করেছেন।

আগামী সোমবার থেকে এ আইন কার্যকর হবে। তবে লক ডাউন পুরোপুরি তুলে দেওয়া হয়নি। নতুন এ লকডাউন নিয়মে যা যা বলা হয়েছে

দিনে এক থেকে ৩ বার বাইরে বের হতে পারবে। প্রতিবার দুইঘন্টা সময় সীমাবদ্ধ থাকবে। সরকারি সকল অফিস আদালত কার্যক্রম শুরু করবে। বিল্ডিং নির্মানের কাজ, খুচরা দোকানপাট, শপিং মলসহ এবং সাপ্তাহিক হাঁট বাজার খুলা থাকবে। ধর্মীয় উপসনালয়গুলিকেও খুলে দেওয়া হবে। তবে ১০ জনের বেশি লোক ঢুকতে পারবে না।

সরকারি ও বেসরকারি কলেজ/ইউনিভার্সিটিগুলি ১১ই মে থেকে খুলে দেওয়া হবে। তবে স্কুল বন্ধ থাকবে। ২১মে থেকে পার্ক, খেলার মাট, রেস্টুরেন্ট, সেলুন ও অন্যান্য উন্মুক্ত জায়গাগুলি খুলে দেওয়া হবে। তবে দশজনের বেশি লোক জড়ো হতে পারবেনা। ১লা জুন থেকে বীচগুলি উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে আজ বুধবার আরো ৬ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জন ও সুস্থ হয়েছে ১৪৮ জন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর