ভাতার টাকা ত্রাণ তহবিলে দান করলেন প্রতিবন্ধী বাদশা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিজের ভাতার টাকা ত্রাণ তহবিলে দান করলেন প্রতিবন্ধী বাদশাহ খান। বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রশাসনিক কর্মকর্তা মোয়া‌জ্জেম হো‌সে‌নের হা‌তে বিসিসির ত্রাণ তহবিলে জমা দেওয়া টাকার রশিদ তুলে দেন তিনি।

জানা যায়, নগরীর ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল এলাকায় স্ত্রী, কন্যা, মা ভাইদেরসহ বসবাস করেন বাদশা। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল সলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে।

প্রতিবন্ধী বাদশা জানান, প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ছয়শ’ টাকা ভাতা পান তিনি। পাঁচ মাসের ভাতার তিন হাজার টাকা পহেলা রমজান তোলেন ব্যাংক থেকে। এছাড়া তার হাতে জমানো ছিলো দুই হাজার টাকা। এই মোট পাঁচ হাজার টাকা দুপুরে নগরীর সদররোডের জনতা ব্যাংকে সিটি করপোরেশনের ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেন। বিকালে এই রশিদ মেয়রের হাতে দেখা করে নিজে তুলে দেন।

বরিশাল সিটি করপোরেশনের মেয়‌রের বরাত দি‌য়ে প্রশাস‌নিক কর্মকর্তা মোয়া‌জ্জেম হো‌সেন বলেন, ‘বাদশা বরিশালবাসীর গর্ব। প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন, তা বাকি সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর