আজ বৃহস্পতিবার থেকে মালবাহী ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বুধবার(২৯ এপ্রিল) গণমাধ্যমকে রেলপথমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যেগুলো দিয়ে আমরা মালামাল পরিবহন করি, যেমন খাদ্য-দ্রব্য, শাকসবজি, ধান পরিবহনে যদি লাগে, সেগুলো চলাচলের চিন্তাধারা করছি। ব্যবসায়ীরা যদি চান তাহলে কাল থেকেই এ ধরনের ট্রেন চালু করব।
রেলপথমন্ত্রী বলেন, লাগেজ ভ্যানের মাধ্যমে পার্সেল ট্রেন চালু হলে সেগুলো দিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য পরিবহন স্বাভাবিক হবে।
তবে যাত্রীবাহী ট্রেন এখনই চলাচল শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সুজন।
বার্তাবাজার/কে.জে.পি