বাসায় বাসায় মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী।

মঙ্গলবার(২৮ এপ্রিল) বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু- এর পার্শ্ববর্তী এলাকায় বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দেয় তারা।

সমাজে যারা চক্ষুলজ্জায় ত্রাণের জন্য লাইনে দাঁড়ান না তাদের তালিকা করে বাসায় বাসায় মানবিক সহায়তা পৌঁছে দেয় বিমানবাহিনী।

বাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী অসহায় মানুষর মাঝে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও এর পার্শ্ববর্তী এলাকায় সমাজে যারা চক্ষুলজ্জায় ত্রাণের জন্য লাইনে দাঁড়ান না তাদের তালিকা করে ২৮ এপ্রিল রাতে বাসায় বাসায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা এই মানবিক সহায়তা প্রদান করেন।

করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলেও জানানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর