বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উবায়দুর রহমান শাকিল এর ব্যক্তিগত উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের নিজ ব্যবসায়িক কার্যালয় থেকে জেলার বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে অসহায় মানুষের কাছে এ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।
এ সময় জেলা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ মোঃ মশিউর রহমান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, সহ-সভাপতি সৈয়দ তারিক উদ্দিন সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক শোভন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান নাসির, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সিনিঃ সহ-সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলাম রবিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রকাশনা সম্পাদক মাহফুজুল হক খান জিকু, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আল মামুন সোহান,সহ-ক্ষুদ্র জাতি সত্বা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন, সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল জলিল আকন্দ, মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও ….
দুস্থদের পাশে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাকিল
দুস্থদের পাশে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাকিলবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/163262
Gepostet von Barta Bazar am Mittwoch, 29. April 2020
বার্তা বাজার /এস.আর