কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ। করোনার পাদুর্ভাবের পর থেকেই মাগুরায় কৃষি শ্রমিকদের চরম সংকট দেখা দিয়েছে। বেড়েছে শ্রমিকের দাম। তাই বিপাকে পড়া অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে মাগুরাজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে গিয়ে স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছে। বুধবার সকালে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল এবং জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নাগিদ হাসান ইভানের নেতৃত্বে ২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী দোয়া আঠারো খাদা ইউনিয়নের পশ্চিম বাড়িয়ালা গ্রামের অসহায় এক কৃষকের ধান কেটে এ কার্যক্রম শুরু করেন।
পশ্চিম বাড়িয়ালা গ্রামের কৃষক মিটুল মিয়া বলেন, করোনার পাদুর্ভাবের পর থেকেই ধানকাটা শ্রমিকের সংকট পড়েছে। মাঠ ভরা পাঁকা ধান। শ্রমিক পাওয়া গেলেও কৃষাণ মূল্য অনেক বেশি।
এত টাকা দিয়ে ধান কাটানোও সম্ভব নয়। তাই ছাত্রলীগকে জানিয়েছিলাম। ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ৩০ শতক জমির ধান বিনা পয়সায় কেটে দিয়ে গেছে। আমরা অনেক উপকৃত হয়েছি।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিত যে সব কৃষক আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে আমরা সেসব কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি।
মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.সাইফুজ্জামান শিখর ভাই কৃষকের পাশে থাকতে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। ছাত্রলীগ নেতা নাহিদ হাসান ইভান, রাশেদ মীর, সাব্বির,ঈমনসহ প্রায় ২৫জন ছাত্রলীগ নেতা ধানকাটায় অংশ নেন।
কেএ/বার্তাবাজার