সৌদিতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৩২৫, মৃত্যু ৫

গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নতুন করে আরও ১ হাজার ৩২৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪০২ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। যার ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৫৭ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১৬৯ জন।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে শতকরা ৮৫ জন দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক। বাকিরা সৌদি নাগরিক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে চিকিৎসাধীন আছেন ১৮ হাজার ২৯২ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ১২৫ জন।

সম্প্রতি মক্কা ও সম্পূর্ণ লকডাউন হওয়া এলাকাগুলো ছাড়া দেশটিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ তুলে নেয়া হয় এবং শপিংমল খোলার অনুমতি দেয়া হয়।

সোমবার একটি টেলিভিশনে ভাষণ দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়া। ভাষণে তিনি বলেন, কারফিউ আংশিকভাবে তুলে নেয়া মানে এই নয় যে, মহামারি করোনার বিপদ কেটে এসেছে। বরং ভাইরাসটির বিস্তার এখন আরও প্রকট আকার ধারণ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর