কভিড-১৯ পরীক্ষার অনুমতি পেল স্কয়ার হাসপাতাল

নভেল করোনা ভাইরাস পরীক্ষার অনুমতি পেয়েছে দেশের বেসরকারি হাসপাতাল স্কয়ার হাসপাতাল লিমিটেড।

স্কয়ার হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

পিসিআর পদ্ধতিতে নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য হাসপাতালটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

তবে কেবল ভর্তি রোগীদের এ পরীক্ষা করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। বহির্বিভাগের রোগীদের পরীক্ষা করতে পারবে না।

সূত্রটি জানায়, করোনা পরীক্ষার জন্য স্কয়ার হাসপাতাল আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মলিকুল্যার ল্যাবরেটরি অ্যান্ড বায়োসেফটি লেভেল মানের পরীক্ষাগার এরই মধ্যে প্রস্তুত করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর