‘বাংলাদেশ থেকে তৈরি পণ্যের অর্ডার বাতিল হবে না’: সুইডিশ প্রধানমন্ত্রী

সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লফভেন বলেছেন, ‘আমরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক পণ্য আমদানি করা বহাল রাখব।’

বুধবার(২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে করোনাভাইরাস প্রাদুর্ভাব সত্ত্বেও বাংলাদেশ তৈরি পোশাক পণ্যের আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণ করতে পারবে।

দুই নেতা তাদের ১৫ মিনিটের আলাপে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা আশাবাদী যে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতি সত্ত্বেও আমরা সুইডেনসহ আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক পণ্যের ক্রয়াদেশ মেটাতে পারব।’

তিনি জানান, বাংলাদেশে পোশাক শিল্প মালিকরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তাদের কারখানা পুনরায় খুলে দিয়েছেন।

দুই নেতার আলোচনায় উভয় দেশের করোনাভাইরাস পরিস্থিতিও উঠে আসে। তারা এ মহামারি মোকাবিলায় উভয় দেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামরি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে এক সাথে কাজ করতে পুনরায় আহ্বান জানান বলেও তার প্রেস সচিব উল্লেখ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর