চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) জেলায় নতুন করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত অন্যজন হলেন হাজীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তিনি একজন ব্যাংকার।
বুধবার (২৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত দুই জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
নতুন আক্রান্ত দুই জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন। বাকিদের মধ্যে তিনজন জেনারেল হাসপাতালে আইসোলেশনে এবং চারজন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে সিভিল সার্জন জানান।
বার্তা বাজার / ডাব্লিও.এস