আত্মসমর্পণকারী চরমপস্থী দলের সরকারি অনুদান পেলেন যশোরের দুই সদস্য

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা থেকে যশোরে চরমপন্থীদলের রাধাকান্ত ও মান্দার বিশ্বাস নামে সাবেক দুই সদস্যকে নগদ ৫০ হাজার করে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২৯শে এপ্রিল)দুপুরে যশোর সার্কিট হাউসে তাদের হাতে এ অর্থ তুলে দেন যশোর—৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়।

আর্থিক সহায়তা পাওয়া সাবেক চরমপন্থীদলের দুইজন সদস্য হলেন,যশোর অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কালিশাকুল গ্রামের নরেন্দ্রনাথ ফকিরের ছেলে রাধাকান্ত ফকির ও একই এলাকার মৃত পুলিন বিশ্বাসের ছেলে মান্দার বিশ্বাস।

এ আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর—৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়,জেলা প্রশাসক শফিউল আরিফ,পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা।

সহায়তা পাওয়ার পর দুই সাবেক চরমপন্থী বলেন,আমরা খুশি।এই সহায়তার অর্থ আমরা সংসারের কাজে লাগাবো এবং স্বাভাবিক জীবন যাপন করবো।

উল্লেখ্য,গত(২০১৯ সালের ৯ এপ্রিল)পাবনা শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন চরমপন্থী দলের ৩০৪ জন সদস্য আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে সময় সরকারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসাদের সার্বিক সহযোগিতা ও জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়। ওই ৩০৪ জনের মধ্যে যশোরের দুইজন সদস্যও ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর