ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় কোনো পুলিশ সদস্যের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (০১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি পুলিশ অত্যন্ত সফলতা আর দক্ষতার সাথে কাজটি করেছে। আর যদি কেউ গাফিলতি করে থাকে তার জবাবদিহি করতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।