সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে রান্না খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মহামারি করোনা ভাইরাস সংকটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরায় প্রতিদিন হতদরিদ্র তিন’শত মানুষের মাঝে রান্না খাবার বিতরন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

জাপান ও যুক্তরাজ্য বিএনপি’র আর্থিক সহযোগিতায় বুধবার বিকালে শহরের ইটাগাছা এলাকায় উক্ত খাবার বিতরনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন-আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, মোদাছেরুল হক হুদা, পৌর মেয়র তাজকিন আহমদ চিশতি, বিএনপি নেতা এড, একলেছুর রহমান বাচ্চু, এড. আশরাফুল আলম, শ্রমিকদল সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারন সম্পাদক এইচ আর মুকুল, এড. আকবর আলী, হাসান শাহারিয়ার রিপন প্রমুখ।

বিএনপি নেতারা এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর