মুন্সীগঞ্জে করোনায় শনাক্ত ৩০ জন, মোট আক্রান্ত ১০৯

মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১০৯ জনের তালিকা আপলোড করেছে আইইডিসিআর। অপরদিকে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে বুধবার (২৯ এপ্রিল) যোগাযোগ করা হলে তারা জানায় তাদের কাছে কোন তথ্য নেই।

নতুন কোন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর তারা জানেন না। মুন্সীগঞ্জ সিভিল সার্জনের তথ্য মোতাবেক ৭৯ জন ছিল মঙ্গলবার। বুধবার আইইডিসিআরের রিপোর্টে ১০৯ জন ধরা হলো মুন্সীগঞ্জের নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩০জন।

মঙ্গলবার বিকাল ৩ টা পর্যন্ত আইইডিসিআরের ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী মুন্সীগঞ্জে আক্রান্তের সংখা ছিল ৭৮ জন। মঙ্গলবার বিকালে সেই সংখ্যা দাঁড়ায় নতুন আক্রন্ত ৪ জন নিয়ে হবে ৮২ জন।

বুধবার দিনব্যাপী মুন্সীগঞ্জের জেলা সিভিল সার্জন অফিস কোন তথ্য দিতে না পারলেও আইইডিসিআর তাদের নিজস্ব ওয়েবসাইটে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১০৯জনে। অর্থাৎ ২৭ জন আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি দেখানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের কাছে তথ্য জানতে চাইলে তারা মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩১ জন, টঙ্গীবাড়ি ১০ জন, সিরাজদিখান ১৪ জন, গজারিয়া ১০ জন, লৌহজং ৫ জন ও শ্রীনগর উপজেলায় ৯ জনসহ ৭৯ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই তথ্যই জানেন বাকী আক্রান্তের সংখ্যা জানেন না।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, তাদের কাছে কোন তথ্য এখন পর্যন্ত আসেনি। অপরদিকে নতুন ৩০ জন আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কে আছেন সাধারণ জনগণ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর