লক্ষ্মীপুরে সাবেক বিমান মন্ত্রীর ত্রাণ বিতরণ অব্যাহত

করোনা সংক্রমন ঠেকাতে এবং জনসমাগম এড়াতে লক্ষ্মীপুরে ২১তম দিনেও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।

বুধবার সকালে এমপির পক্ষে সদরের উত্তর জয়পুরসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন সাবেক যুবলীগ নেতা ও এমপির ব্যক্তিগত সহকারী বায়েজীদ ভূঁইয়া।

সকাল থেকে উত্তর জয়পুরের বিভিন্ন ওয়ার্ড ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে এসব ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় নিজ কাঁধে ত্রানের বস্তা বহন করে প্রতিটি ঘরে পৌঁছে দেয়া হয়।

বায়েজীদ ভূঁইয়া বলেন, করোনা সংক্রমণ এড়াতে অসহায় গরীব মানুষের মাঝে সদর এমপির পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। অভুক্ত কেউ থাকবেনা। প্রত্যেকের ঘরে এমপি মহোদয়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয় হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর