যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক মোটরসাইকেল আটক

যশোর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করলেও সাধারণ মানুষের অপ্রয়োজনে ঘোরাফেরা ঠেকাতে শহরের তালতলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় ১০০টি মোটরসাইকেল ও তিনটি প্রাইভেটকার আটক করেছে।

বুধবার (২৯শে এপ্রিল)দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০০টি মোটর সাইকেল ও ৩টি প্রাইভেট কার আটক করেন।

এ ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান,যশোরের বিভিন্ন এলাকায় আজ এমন চারটি আদালতের কার্যক্রম চলছে।জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা বন্ধ করতে,লকডাউন সম্পর্কে মানুষকে পরিষ্কার ধারনা দিতে এবং মানুষকে সচেতন করতে এই ভ্রাম্যমান আদালত কাজ করছে।

তিনি আরো বলেন, যেসব ব্যক্তির মোটরসাইকেল ও গাড়ি আটক করা হচ্ছে, তারা আসলেই জরুরি প্রয়োজনে বের হয়েছেন কি—না সে বিষয়গুলো যথাযথভাবে খোঁজ নেওয়ার পর যারা অপ্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর