ভাই’র মৃত্যুবার্ষিকীতে ৬০০ পরিবারকে বোনের ইফতার সামগ্রী বিতরণ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মোঃ জাকির হোসেন এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তার ছোটবোন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি।

বুধবার(২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার জেলা পরিষদ মোড় সংলগ্ন কয়েকটি এলাকায় বিতরণ করা হয় ইফতার সামগ্রী।

মরহুম মোঃ জাকির হোসেন এর ছোট বোন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি বলেন,ভাইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী তে পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের ইফতার সামগ্রী উপহার দিলাম।মহান আল্লাহতালা ভাইয়ার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর