জেলা পুলিশের বিচোক্ষনতায় এড়ানো গেলো বিশাল একটি জনসমাগম

বিচোক্ষনতায় বিশাল একটি জনসমাগম এড়ানো সম্ভব হলো ।মৌলভী বাজার জেলা পুলিশের সহযোগিতা ও বিচোক্ষনতায় আরওএকটি সরাইল ঘটনা এড়ানো সম্ভব হলো। চারিদিকে করোনা ভাইরাস (কভিড-১৯) আতঙ্ক। অনেকটা লক ডাউন অবস্থা।

সবাই বিভিন্ন রকম পোস্ট করছে। আজ একটি পোস্ট দেখে চোখ আটকে গেল। পোস্টটি করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের এসপি মোঃ জিয়াউর রহমান (জিকো)।তার ফেসবুক স্ট্যাটাসটি বার্তাবাজার পাঠকেদের জন্যে হবুহু তুলে ধরা হল-

মহান আল্লাহর দরবারে শুকরিয়াঃ
আরেকটি জানাজা কেন্দ্রিক গনজমায়েত এড়ানো গেলো ,ভোর রাতেই দাফন সম্পন্ন।

মহান আল্লাহতালার মেহেরবানীতে জেলা পুলিশ,জেলা প্রশাসন এবং র‍্যাব এর সমন্বিত প্রচেষ্টায় প্রখ্যাত আলেম, বরুনা মাদ্রাসার বিশিষ্ট মোহাদ্দেস মাওলানা আবদুল মুমিত (৭২) সাহেবের জনাজার নামাজ এবং দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে অদ্য ভোর ৪ঃ১০ মিনিটের সময়। মৌলভীবাজার সদর উপজেলার ঢেউপাশা গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
গত ২৮ এপ্রিল ২০২০ তারিখ দুপুরে তিনি নিজ বাড়িতে মস্তিষ্কের রক্তক্ষরণ এ আক্রান্ত হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং পরবর্তীতে সিলেটের মাউন্ট এ্যাডোরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারগন তাঁকে মৃত ঘোষণা করেন।
যেহেতু তিনি একজন প্রখ্যাত আলেম এবং তাঁর অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী, ছাত্র রয়েছে তাই ঘটনার গভীরতা বিবেচনা করে তৎক্ষনাৎ পুলিশ মরহুমের বাড়িতে উপস্থিত হয় এবং শোক সনতপ্ত পরিবারকে শান্তনা প্রদান করে। সেই সাথে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে করনীয় সম্পর্কে তাঁদের অবগত করা হয়। পরে নেতৃস্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্যগন, জেলা পুলিশ, প্রশাসন, র‍্যাব সবাই সমন্বিত আলোচনার মাধ্যমে ২৯ এপ্রিল ফজর নামাজ শেষে সামাজিক দুরত্বের বিষয়টি মেনে যথাযথ এবং পূর্ণ ধর্মীয় মর্যাদায় জানাজায় নামাজ আদায় হয় এবং তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দেশের প্রখ্যাত এ মুহাদ্দিস, দীনের খেদমতকারীর পরলোকগমনে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।আল্লাহপাক তাঁর বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করুন সেই দোয়া করছি,আমিন।

বার্তা বাজর/ এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর