দেলদুয়ারে ইমামদের মাঝে এমপি’র উপহার বিতরণ

টাঙ্গাইলে দেলদুয়ারে বুধবার আটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি ও উপজেলা প্রশাসনের সমন্বয় তহবিল হতে মসজিদের ইমামদের মাাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আটিয়া ইউনিয়নে ৫৫ জন, দেউলি ইউনিয়নে ৫৪ জন, পাথরাইল ইউনিয়নে ৫৭ জন, ডুবাইল ইউনিয়নে ৪০ জন, লাউহাটি ইউনিয়নে ৫৩ জন, ফাজিলহাটি ইউনিয়নে ৩৯ জন,এলাসিন ইউনিয়নে ৫৩ জন , দেলদুয়ার সদর ইউনিয়নে ৭৭ জন উপজেলায় মোট ৪২৮ জন ইমামের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরন করেন দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মল্লিক,ত্রাণ বিতরণ তদারকি কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার মো. আবদুল কাদের মিঞা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বুলবুল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর