সারা দেশের ন্যায় দেলুদয়ারেও চলতি মৌসুমে ধানা কাটা শুরু হয়েছে। কিন্ত করোনা ভাইরাস প্রকোপে রয়েছে শ্রমিক সংকট। সে কারনে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের দারিদ্র কৃষক মুসলেম খানের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা।
জানা গেছে, বুধবার ২৯ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা’র নেতৃত্বে লাউহাটি ইউনিয়ন ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী মিলে দারিদ্র কৃষক মুসলেম খানের ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
যখন শ্রমিক সংকট কারনে জমির ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছে তখন পাশে দাড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিল ছত্রিলীগ। এতে কৃষকের মনে পাকা ধান ঘরে তুলতে আস্থা যোগাচ্ছে।
লাউহটি গ্রামের দারিদ্র কৃষক মুসলেম খান বলেন, পাকা ধান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। অনেক কষ্ট করে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে তারা। আমি তাদের জন্য দোয়া করি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা বলেন, তারা জানতে পারেন শ্রমিক সংকটে মুসলেম খানের পাকা ধান কাটতে পারছে না ।খবর পেয়ে ছাত্রলীগের সেচ্ছসেবী ১৫/২০ জন নেতা কর্মী নিয়ে মুসলেম খানের ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌছে দেন।
কেএ/বার্তাবাজার