বিকাল হতেই মানুষগুলি জড়ো হতে থাকে সাভারের গেন্ডায়। উপজেলা পরিষদের গেট দিয়ে একে একে রওয়ানা হয় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান তাদের প্রিয় ‘রাজীব’ এর সরকারী বাসভবনের দিকে।
ওখানে গেলেই ভুনা খিচুড়ি পাওয়া যায় ইতোমধ্যে জেনে গেছে তারা। তাই ঝড়-বৃষ্টি কিছুই তাদেরকে আটকাতে পারে না; কারণ ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় কষ্টকর যন্ত্রণা।
পবিত্র রমজানের ৫ম দিনেও পাঁচশ’ হতদরিদ্র মানুষের মাঝে ভুনা খিচুড়ি বিতরণ করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বুধবার (২৯ এপ্রিল) বিকালে সাভার উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবনের সামনে আগত পাঁচশ’ অসহায় ও দুঃস্থ মানুষকে ইফতার সামগ্রী হিসেবে এই ভুনা খিচুড়ি বিতরণ করেন।

এব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব জানান, করোনা পরিস্থিতিতে আমার উপজেলার একজনও গরীব-অসহায় ও দুঃস্থ মানুষ যেন না খেয়ে থাকে, এজন্য প্রতিদিন ভুনা খিচুড়ি বিতরণ করছি।
আজ রমজানের ৫ম দিনেও পাঁচশো মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। যদিও আমাদের কাছে আরো অধিক মানুষের জন্য তৈরীকৃত খিচুড়ি থাকে, তাই পাঁচশো’র অধিক বা যেকোনো সংখ্যার হতদরিদ্র মানুষ আসলেও সমস্যা নাই। আমরা সবাইকেই বিতরণ করতে পারবো।
এসময় মঞ্জুরুল আলম রাজীবের সাথে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সফিউল্লাহ সুজন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর প্রমুখ।

এদিকে, আজও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের উদ্যাগে চলমান ‘মানবতার ইফতার বাজার’ যথারীতি পাচশো’ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বুধবার বিকালে সাভারের ব্যাংক কলোনী, থানা রোড এবং সিটি সেন্টারের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক মাসব্যাপী এই উদ্যাগ হাতে নিয়েছেন যা চলমান রয়েছে।
কেএ/বার্তাবাজার