মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আপনার কাছে আমরা কৃতজ্ঞ

জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য এলাকায় যিনি গরীবের ডাক্তার নামে খ্যাত ও মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপিকে জামালপুর জেলাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।

আজ জামালপুর তথা সরিষাবাড়ী বাসী আপনার কাছে কৃতজ্ঞ। কারন আপনি কথায় নয় কাজে বিশ্বাসী। আপনি যা বলেন তা করে দেখান৷ প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীদের চাপ।

এমন অবস্থায় জামালপুর তথা শেরপুর, কুড়িগ্রাম, রাজিবপুর এবং সিরাজগঞ্জ বাসীর সুবিদার্থে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে সংযোজন ও স্থাপন কাজ শুরু হবে রিয়েল টাইম পলিমারেজ চেন রি-অ্যাকশন (আর টি পি সি আর ) মেশিনটির। মেশিনটি আজ রাতে চট্টগ্রাম থেকে জামালপুরে এসে পৌঁছবে।

এবং কিছু দিনের মধ্যে জামালপুরে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে। সারা জেলায় করোনা ছড়িয়ে পরার ফলে যত বেশি টেস্ট করা হবে, সেই জেলা তত ভালোভাবে করোনা ঠেকাতে পারবে।

মহামারি করোনার পরিস্থিতিতে এই উদ্যোগ নেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। করোনা পরিস্থিতির বিষয়ে গত রোববার (১৯ এপ্রিল) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছিলেন, যে জামালপুরে শিগগিরই করোনা রোগ শনাক্তে পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

তাই করে দেখিয়েছেন তিনি। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী করোনার এই ভয়াল সময়ে অন্য রোগের রোগীরাও তাদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী হাসপাতালে যেতে পারছেন না তখন আপনার উদ্যোগে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পরিবার ( আমার ডাক্তার……সাথেই আছে সারাক্ষন ) নিজের আমাদের সেবা দিতে টেলিমেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদানের ব্রত গ্রহন করেছেন।

যেখানে আমরা সাধারন জনগন সম্পুর্ন বিনা খরচে প্রতিদিন প্রতিটি মুহুর্তে এই চিকিৎসা সেবা যাতে পাই সে লক্ষ্যেই এই চিকিৎসকদের নিয়ে কাজ করে যাচ্ছেন আপনি। আর এই মহৎ উদ্যোগের আপনি উদ্যোক্তা হিসেবে থেকে ডাঃ জাহানারা আহসানকে সহ-উদ্যোক্তা, ডাঃ মোঃ আশরাফুজ্জামান সজীবকে প্রধান সমন্বয়ক, ডাঃ ফাইম চৌধুরী সনি, ডাঃ খন্দকার মুস্তাক আদনান ও ডাঃ মমতাজুল হাসান শিমুলকে সহ সমন্বয়ক করে জনগনের সেবার জন্য কাজ করে চলেছেন।

এজন্য মনের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টার কারনেই আজ থেকে আমাদের দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দলের স্বপ্রনোদিতভাবে চিকিৎসাসেবা দেবার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

করোনা মহামারীর এই ভয়াল সময়ে আমরা সবাই ঘরে অবস্থান করেই যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারি সে লক্ষ্যেই আপনাদের পথচলা । মহান সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন এ প্রত্যাশা করি সব সময়।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা কোভিড-১৯’ মোকাবিলায় যারা সরকারকে সহযোগিতা করছে, করোনা নিয়ে যারা কাজ করছেন, সহযোগিতা করছেন এবং আমাদের আর্মি, পুলিশ, ডিসি, স্থানীয় জনপ্রতিনিধিকে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর