“সমাজ সংস্কার ও সামাজিক উন্নয়নে অবিচল” এই স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের প্রয়াত ইয়ার আলি বিশ্বাস এর পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমাজ সেবা মুলক প্রতিষ্ঠান “মরহুম ইয়ার আলি বিশ্বাস ফাউন্ডেশন ” এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) ২০২০-২০২২ সেশন এর নির্বাচন সম্পূর্ন হয়েছে। নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৫ সদস্যের প্রত্যক্ষ ভোটে ৫ সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদ গঠন করা হয়।
ডাঃ সাব্বির আহমেদ নিয়ামুল সভাপতি, ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন সাধারণ সম্পাদক, ডাঃ নাজমুল হোসাইন সাগর কোষাধ্যক্ষ, ইঞ্জিনিয়ার তারিফ হোসাইন দপ্তর ও প্রচার সম্পাদক এবং শিশির আহমেদ পরিকল্পনা ও সমাজসেবক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সমাজ গঠন ও সংস্কার মূলক কাজে এবং দূস্থ ও এতিমদের সর্বাত্মক সহযোগিতার শপথ নিয়ে শুরু হয় এই সংগঠনের পথচলা।
কেএ/বার্তাবাজার