মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিএনপি নেতা শেখ মোঃ আব্দুল্লাহ্’র পক্ষ থেকে দুই ইউনিয়নে ৪৩৫ টি করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলায় বুধবার ২৯ এপ্রিল আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা শেখ মোঃ আব্দুলাহ’র পক্ষ থেকে বৈশ্বয়িক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)জনিত কারণে ক্ষতিগ্রস্থ ইছাপুরা ও জৈনসার ইউনিয়নের ৯টি করে মোট ১৮টি ওয়ার্ডে ৪৩৫ টি পরিবারের কর্মহীন অসহায়, প্রতিবন্ধী, ভিক্ষুকদের মাঝে ৭ কেজি চাউল,৫ কেজি আলু, ১ কেজি মুসর ডাল, জীবানুনাশক সাবান বিতরণ করা হয়।
এসময় ইছাপুরাতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ সাত্তার হাওলাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ হালিম, থানা যুবদল নেতা শামীম হোসেন কেটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রিপন মেম্বার, মন্টু মেম্বার, কে,বি কলেজ শাখার ছাত্রনেতা মৃদুল হোসেন, যুবনেতা পাপুল, মনির হোসেন মনা, এসময় করোনার প্রদুর্ভাব থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত লোকদের নিয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা এমরান হোসেন।
জৈনসারে ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মোঃ নাজিমউদ্দিন, বিএনপি নেতা খবিরউদ্দিন, যুবদল নেতা আমিন, কেবি কলেজ ছাত্রনেতা মোঃ অনি।
আল-মুসলিম গ্রুপের পক্ষে সিরাজদিখান উপজেলা কৃষদলের সাবেক আহবায়ক সোহরাব হোসেন রতন, যুবদলনেতা নজরুল ইসলাম ফরহাদ মঞ্জু, ছাত্রনেতা শাহ্ আলম, ফাহিম প্রমুখ।
কেএ/বার্তাবাজার