প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে পদ্মা পার হচ্ছে শত শত গার্মেন্টসকর্মী।
আজ বুধবার(২৯ এপ্রিল) সকাল থেকে এসব যাত্রীদের কাঁঠালবাড়ী ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে দেখা গেছে।
দেশে গণপরিবহন চালু না থাকায় বিকল্প পরিবহনে শত শত যাত্রী দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় আসছেন, এদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে করে কাঁঠালবাড়ী ঘাটে আসছেন। সেখান থেকে ফেরিতে করে পদ্মা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছেন।
সকাল থেকেই ফেরিতে করে শত শত লোক আসছে শিমুলিয়া ঘাটে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী বলে জানান, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই হিলাল উদ্দিন জানান, বুধবার সকাল থেকেই শত শত গার্মেন্টস কর্মী দক্ষিণ বঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ফেরিতে পদ্মা নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে আসছেন। এখান থেকে বিকল্প যানবাহনে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। এদের অধিকাংশই গার্মেন্টন কর্মী।
চাকরি বাঁচাতে নৌপথ দিয়ে ঢাকায় ফিরছে শত শত গার্মেন্টস কর্মী
চাকরি বাঁচাতে নৌপথ দিয়ে ঢাকায় ফিরছে শত শত গার্মেন্টস কর্মী
Gepostet von Barta Bazar am Mittwoch, 29. April 2020
বার্তাবাজার/কে.জে.পি