মসজিদ খোলার সিদ্ধান্ত বাতিল করলেন গাজীপুরের মেয়র

মসজিদ খোলে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা বাতিল করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গত মঙ্গলবারই (২৮ এপ্রিল) পোশাক কারখানা খোলার পরপরই তিনি তার নগরীর সব মসজিদ খোলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে মসজিদ খোলে দেয়ার পরপরই নানাদিক থেকে নানান ধরণের মন্তব্য আসতে শুরু করায় আবার তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন।

তিনি সাংবাদিকদের কাছে বলেন, মসজিদ খুলে দেয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

এর আগে মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি জানান, গাজীপুর মহানগরীর কম এলাকাতেই করোনা রোগী আছে। আশেপাশের উপজেলাতেই বেশি। তাই রমজানে মুসুল্লীদের কথা ভেবে তারাবি ও জুম্মার নামাজের জন্য মসজিদ খোলে দেয়া হলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর