৭৩ বছর তারা একসাথে কাটিয়েছেন। সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও ছিলেন একে অপরের খুব কাছের বন্ধু। এত দীর্ঘ দিনের সংসারের সমাপ্তি হলো করোনা ভাইরাসের কারণে। একই দিনে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পৃথিবী থেকে বিদায় নিলেন মেরি কেপলার এবং তার স্বামী ওয়াইল্ডফোর্ড।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন যুক্তরাষ্ট্রের উইসকন্সিন হাসপাতালে। সেখানেই তাদের মৃত্যু হয়। মৃত্যুর সময়ও তারা একসাথেই ছিলেন।
তাদের নাতনী নাতালি লামেকা বলেন, এই দম্পতি হাসপাতালে কাছাকাছি বেডেই ছিলেন। এমনকি মারা যাওয়ার আগে একে অন্যকে ভালোবাসার কথাও জানিয়েছিলেন।
স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টা পরেই মারা যান মেরি কেপলার।
বার্তাবাজার/এসজে