ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের হাতে যুবক খুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সীমানায় গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আহত নুরুল ইসলামকে (৩২) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরো দুই পক্ষের আরো কয়েকজন আহত হয়েছেন।

উপজেলার সরিষা ইউনিয়নের বাঁধাটি গ্রামের প্রয়াত মিয়া বক্সের ছেলে নুরুল হকের (৩২) সাথে প্রতিবেশী প্রয়াত আবদুছ ছালামের ছেলে হাবিবুল্লাহর (৪০) বিরোধ চলছিলো। বুধবার দুপুর ৩ টার দিকে হাবিবুল্লাহ তার লোকজন নিয়ে নুরুল হকের ওপর হামলা করে। ওই বল্লমের আঘাতে গুরুতর আহত হয় নুরুল হক। আহত হয় নুরুল হকের ভাতিজা সাদ্দাম ও সজিব নামের আরো দুই জন। সংঘর্ষে হাবিবুল্লাহর পক্ষেরও কয়েকজন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়েকজনকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর অবস্থায় নুরুল হককে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে বেলা ৪ টার দিকে নুরুল হককে মৃত ঘোষণা করা হয়।

আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধে সংঘর্ষে জড়ায় যুবকের মৃত্যু হয়েছে।ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে। অভিযুক্তগের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর