আজকে সুনামগঞ্জ জেলা হাওরের ধান পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, এবার সারা দেশে বুরো ধানের বাম্পার ফলন হয়েছে, এবং ন্যায্য মূল্যে সরকারের পক্ষ থেকে কৃষকের ধান ক্রয় করা হবে। তিনি হুশিয়ারি করে বলেন ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য করা হবেনা। নির্দিষ্ট লটারির মাধ্যেম প্রকৃত কৃষক যাচাই বাছাই করে নিয়মতান্ত্রিক ভাবে ধান ক্রয়ের কাজ সম্পন্ন করা হবে।
সুনামগঞ্জ সহ হাওরের সাত জেলায় গড়ে প্রায় ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের হাওরে প্রায় ৭৫ ভাগ ধানকাটা শেষ। আগামী কিছু দিনের মধ্যেই ধানকাটার কাজ শেষ হয়ে যাবে। এসময় তিনি স্থানীয় কৃষক ও শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করেন।
আজ জেলার তাহিরপুর শনির হাওর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি,জয়াসেন গুপ্তা এমপি,সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যনার্জি,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি