সাতক্ষীরায় অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী প্রদান

করোনা প্রাদুর্ভাবে সাতক্ষীরায় অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পোঁছে দিচ্ছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমার বাবু। সাবেক এই ছাত্রনেতা তার নিজ ফেসবুক এবং মোবাইলে এসএমএস’র মাধ্যমে ইতোমধ্যে ৫ হাজারেরও বেশি পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার দুপুরে কাটিয়া সরকার পাড়ায় কয়েকটি পরিবারে এ ইফতার সামগ্রী পোঁছে দেন। প্রতিটি প্যাকেটে ছোলা, মিছরি, খেজুর, সেমাই, মুড়ি, চিনি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শফিকুল ইসলাম, আমাদর সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া প্রতিদিন জেলাব্যাপি তিনি সাধারণ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নিজ উদ্যোগে তিনি এ খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এসব দুঃস্থ অসহায় পরিবারে ইফতার সামগ্রীও বিতরণ করছেন। উল্লৈখ্য, ইতোমধ্য তিনি ৫ হাজারেরও বেশি পরিবার এ খাদ্য সহায়তা করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর