ঠাকুরগাঁও‌য়ে র‌্যা‌বের হা‌তে ১১‌ কে‌জি গাজাসহ শীর্ষ মাদক ব‌্যবসায়ী আটক

ঠাকুরগাঁও‌য়ে পীরগঞ্জ উপ‌জেলায় র‌্যা‌বের বি‌শেষ অ‌ভিযা‌নে রুহুল আমিন (৫৮) নামে এক মাদক ব‌্যবসায়ী গ্রেফতার হ‌য়ে‌ছে।

এ সময় তার কাছ থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে বিপুল প‌রিমাণ মাদক দ্রব‌্য ও নগদ অর্থ। গ্রেফতারকৃত রুহুল আ‌মিন জেলার পীরগঞ্জ উপ‌জেলার জনগাও গ্রা‌মের মৃত সা‌দেক আলীর ছে‌লে।

মঙ্গলবার দিবাগত রা‌তে র‌্যা‌বের এক‌টি প্রেস‌বিজ্ঞ‌প্তি বলা হয়, ওইদিন রাত ১১টায় র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদের নেতৃ‌ত্বে উপ‌জেলার ভোমরাদহ এলাকায় এক‌টি অ‌ভিযান প‌রিচালিত হয়।

এসময় মাদক ব‌্যবসায়ী‌ রুহুল আমিনকে মাদক সহ হা‌তেনা‌তে আটক করে র‌্যাব। প‌রে তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২৬ হাজার ১শ ৯০ টাকা, ১১‌ কে‌জি গাজা, ২৯৫‌ বোতল ফে‌নসি‌ডিল, এক‌টি মোবাইল ফোন, সিম ও এক‌টি মে‌মোরী কার্ড।

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, র‌্যা‌বের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে সে।

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, বিশেষ অভিযান সম্পুর্ণ ভা‌বে মাদক নির্মুল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর