বিশিষ্ট সাংবাদিক মোহিতুল ইসলাম রঞ্জু ইন্তেকাল করেছেন

সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য খোন্দকার মোহিতুল ইসলাম রন্জু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেইন স্ট্রোক করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিআরইউ’র সভাপতি ও ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ।

বুধবার (২৯ এপ্রিল) বাদ আছর নিকুঞ্জ-১ জামে মসজিদে নামাজে জানাজা শেষে নিকটস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবে তিনি অনেক জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দৈনিক দেশ, ডেইলি অবজারভার ছাড়াও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসেও কাজ করেছেন তিনি।

 

বার্তাবাজার/এসজে

 

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর