পাবনা জেলার আত্মসমর্পণকারী চরমপন্থীদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থী ৯৯ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান। প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

আজ বিকেলে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এই আর্থিক অনুদান তুলেদেন স্বারাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি।

ছবি: বার্তা বাজার

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক কবীর মাহমুদ, রাজশাহী বিভাগে এনএসআই যুগ্ম পরিচালক মোহাম্মদ জহীর উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, প্রেসক্লবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পৌর সভার মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ।

স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনের জন্য আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়। গত বছরে পাবনার আমিনুদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন।

বার্তা বাজার/এম.সি</strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর